নিজস্ব প্রতিবেদন সাভার।। বিএনপির যেকোন আন্দোলন আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা আজম বলেন,বিএনপিকে আগামী দশ ডিসেম্বর রাজপথ দখল করতে দেওয়া হবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোন আন্দোলন মোকাবেলা করবে বলে বলেন তিনি। যৌথ সভায় আগামী দশ ডিসেম্বর আওয়ামী লীগের উদ্যোগে সাভারে এক বিশাল জনসভার আয়োজন করা হবে বলে জানানো হয়।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ সঞ্চালনায় যৌথ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক হোসেন তুহিন, আশুলিয়া থানা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউহিয়ন পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাইফুল ইসলামসহ,সাভার, আশুলিয়া,ধামরাই, দোহার,নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর