নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভারে পুলিশের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা ও পাড়ামহল্লায়, সড়ক মহাসড়-কে প্রকাশ্যেই মানুষ-কে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল ভুয়া পুলিশ কর্মকর্তা শামীম রেজা।
গতকাল সোমবার রাত্রে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ প্রতারক শামীম রেজা (৩২)কে গ্রেফতার করে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এসময় তার সহযোগী ফিরোজ মিয়া-কেও আটক করা হয়। আটককৃত শামীম রাজশাহী জেলার ভোলাবাড়ি এলাকার আকবর আলীর ছেলে ও তার সহযোগী ফিরোজ মিয়ার বাড়ি গাইবান্ধা জেলায়। এসময় তাদের কাছে গাঁজা ও হিরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও একাধিক সূত্রে জানা গেছে,শামীম রেজা দীর্ঘদিন ধরে সাভারে পুলিশের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলা ও পুলিশী হয়রানীর ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো। এছাড়াও পুলিশ পরিচয়ে রাজাশন এলাকায় মাদক ব্যবসাও করে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব আমাদেরবাংলাদেশ.কম-কে জানান,আটককৃত শামীম নেতার বিরুদ্ধে অস্ত্র,হত্যা,চাঁদাবাজী,মাদক ও পুলিশ পরিচয় দিয়ে প্রতারণাসহ ৮টি মামলা রয়েছে। এর আগেও সে পুলিশ পোশাক পরিহিত অবস্থায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল।
এছাড়া সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহার কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কম এর প্রতিবেদক-কে বলেন,শামীম রেজা একাধিক মামলার আসামী তাহাকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু