নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভারে শহীদ গোলাম দস্তগীর টিটোর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গণমাধ্যম কর্মীসহ সুশীল সমাজের মানুষ। তাকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালন করা হয়েছে সাভার মুক্ত দিবস।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় টিটোর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন, স্থানীয় সাংবাদিক,শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রতি বছর আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা টিটোর সমাধিস্থলে শ্রদ্ধা জানানোর উদ্যােগ নেন।
শহীদ টিটোর সহযোদ্ধা ২ নম্বর সেক্টরের আশুলিয়ার তৈয়বপুর ক্যাম্পের হাবিবুর রহমান বলেন,বর্তমানে চলচিত্রকার নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু ২ নং সেক্টরের কমান্ডার ছিলেন। তার নের্তৃত্বে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমরা আশুলিয়ার ঘোষবাগ এলাকায় পাক হানাদারদের সাথে সম্মুখ যুদ্ধে অংশ নেই। ওই দিন টাঙ্গাইল থেকে পাক হানাদাররা বিতারিত হয়ে আশুলিয়ার দিকে আসছে এমন খবর পাই আমরা। এক ব্যক্তি সাইকেল চালিয়ে আমাদের তৈয়বপুর ক্যাম্পে এসে সেই সংবাদ দিয়ে যায়।
তখন কমান্ডার নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু ৫০-৬০ জনের আমাদের একটা দলকে পাক হানাদারদের প্রতিহত করতে পাঠান। পথিমধ্যে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় পাক বাহিনীর সাথে আমাদের সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। তিন জন পাক সেনা আমাদের গুলিতে মারা যায়।
এসময় আমাদের সহযোদ্ধা কিশোর টিটোর বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তবে তুরাগ নদে জেলেদের নৌকা নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাক সেনারা। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় টিটোকে সমাহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম,আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ আনোয়ার সাংবাদিক নাজমুল হুদা,সাংবাদিক জিয়া,সাংবাদিক হুমায়ূন,সাংবাদিক এবিএম জাহাঙ্গীর আলম স্বপনসহ প্রমুখ।
এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন,শহীদ কিশোর মুক্তিযোদ্ধা টিটোর আত্মত্যাগ দৃষ্টান্ত। এই দিনে টিটো তার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আমরা জাতির এই বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি আরোও বলেন,শহীদ টিটোর সমাধিস্থলটি আমরা শিগগির সংস্কারের ব্যবস্থা করবো। একই সাথে মুক্তিযোদ্ধাদের একটা দাবি ছিলো,শহীদ টিটোর সমাধিটি জাতীয় স্মৃতিসৌধে স্থানান্তরের। কিন্তু জাতীয় স্মৃতিসৌধের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। আমরা এই দাবি উপর মহলে পৌছানোর ব্যবস্থা করবো।
এছাড়া সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা বলেন,ভক্তদের আবেগের বিষয়টি আমরা বুঝি। যাই হোক,অবশেষে আমি এখন শহীদ টিটোর সমাধিস্থলটি আমরা শিগগির সংস্কারের ব্যবস্থা করবো তবে সমস্যা একটা এখনো রয়ে গেছে- সমাধি স্থলের সামনে ও পিছনে প্রাচীর সংস্কার করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু