শার্শা প্রতিনিধি।। শার্শায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।আজ ১৬ই ডিসেম্বর শুক্রবার সকালে ৫১তম মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রথম প্রহরে শার্শা উপজেলা কাশিপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মাজারে শ্রদ্ধা নিবেদন ও কাগজপুকুর শহীদদের কবরে এবং শার্শা উপজেলা বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ সহ সকল শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নবী নেওয়াজ মুজিবুদ্দৌলা সরদার কনক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, নাভারন ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি শার্শা উপজেলার গণমানুষের নেতা নাজমুল হাসান।
এ সময় সফরসঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন বাগাআঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক মনিরুল হাসান সোনা,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সাইদুজ্জামান বিটন, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু ,শার্শা উপজেলা সেচ্ছা সেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন,
ছাত্রলীগ নেতা ডিকুল,সাবেক মেম্বার মহিউদ্দিন আলম তোতা,যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, বাংলাদেশ মানবাধিকার কমিশন শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম সবুজ, শামীনুর রহমান,
আওয়ামী লীগ নেতা আয়নাল হক, সেচ্ছাসেবকলীগ নেতা, মফিজুর রহমান, ওর্য়াড যুবলীগ সেক্রেটারি আব্দুল জব্বার, রেজাউল ইসলাম,কমিরুজ্জামান কবির, আলী কদর বাবলুর রহমান , রাসেল হাসানসহ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম