নিজস্ব প্রতিবেদন সাভার।। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা: আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান ও সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সায়েমুল হুদা।
শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় ডা: আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন আসলে আজকের এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মত না। ৫১ বছরের স্বাধীনতা পূর্তি,এখানে গণমানুষের যে সমাগম,সাথে অনেক বাচ্চাদেরকেও দেখতে পাচ্ছি,মানুষ পতাকা নিয়ে আনন্দ করছে-স্বাধীনতার যে আনন্দ তারা উপভোগ করছে,আসলেই তা বর্ণনাতীত আমরাও ঢাকা থেকে এখানে এই আনন্দে সামিল হবার জন্যই এসেছি।
তিনি আরোও বলেন,মানুষ আনন্দ তখনই করতে পারে যখন তারা সুস্থ থাকে। স্বাস্থ্য বিভাগে আমাদের মূল কাজ হলো মানুষ-কে সুস্থ রাখার বিষয়টি। বিগত দুইটি বছর করোনা প্রতিরোধ এবং ভ্যাকসিনেশন পর্যায়ে সাভার ঢাকা জেলা তথা সারা বাংলাদেশের মধ্যে দৃষ্টান্তমূলক পরিচিতি তৈরী করতে পেরেছে। এজন্য আমি সাভারের ইউএইচএফপিও কে ধন্যবাদ জানাই।
এছাড়া সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, আজ ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম। এরপর হাঁটিহাঁটি পা পা করে ৫১ বছরে বিশ্ব মাঝে এক উচ্চ মর্যাদায় পৌঁছে গেছি আমরা।
আমাদের ‘প্ল্যানিং’ ছিলো,একটা ছিলো ২০২১ এবং এরপরে রয়েছে ২০৪১ এবং পরবর্তীতে ২২০০ সাল। ওই ‘প্ল্যানিং’ অনুযায়ী প্রত্যেকটি সেক্টরে আমাদের কার্ক্সক্রম চলছে। আমাদের হেলথ সেক্টরে যে কার্যক্রম চলমান ছিলো,অপ্রত্যাশিত ভাবে করোনা আসার ফলে আমাদের সেই কার্যক্রম কিছুটা স্তিমিত হয়েছিলো। তবে করোনাকে আমরা জয় করে আমাদের ‘প্ল্যানিং’ অনুযায়ী আমরা আবারও এগিয়ে যাচ্ছি। আমাদের হাসপাতালে যথানিয়মে তাদের স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু