নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ঘন কুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও দিনের শেষের দিকে বেশি দেখা যায় প্রায় কেন্দ্রেই।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় থেকে ভোট গ্রহণ শুরু হয়। ইভিএম এর মাধ্যমে চলে ভোটগ্রহন।
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রতিদন্দিতা করেন। আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতিক) নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা,স্বতন্ত্র থেকে (আনারস প্রতিক) নিয়ে প্রতিদন্দিতা করছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়া,অন্যান্য প্রার্থীরা হলেন দেলোয়ার হোসেন সরকার(চশমা প্রতিক) বকুল ভুঁইয়া (ঘোড়া প্রতিক),মোঃ আবুল হোসেন (মোটরসাইকেল প্রতিক),মোঃ আকবর হোসেন মৃধা (অটোরিক্সা প্রতিক),ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত প্রার্থী মোঃ আব্দুর রহমান(হাত পাখা প্রতিক) সহ মোট ৭ জন চেয়ারম্যান প্রার্থী। নির্বাচন ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায়,র্যাব, বিজিবি,পুলিশ,আনসার ভিডিপির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
নির্বাচন বিষয়ে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,সকাল ৮টা থেকেই এই ইউনিয়নে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন,কোনরূপ বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমরা পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিয়োজিত রয়েছি।
উক্ত বিষয়ে নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন-আমি সকাল থেকে প্রতিটা কেন্দ্রে পরিদর্শন করে দেখেছি,
ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে এলাকা জুড়ে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা,পুলিশ ছিল সতর্ক অবস্থানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন এলাকা ঘিরে বিপুল পুলিশ সদস্য অবস্থান নেন। এর পাশাপাশি র্যাব,আনসার,এপিবিএন সদস্যরাও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। তবে নির্বাচনে প্রবেশ করতে নেতাকর্মীদের কোন বাধা দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এছাড়া নির্বাচনের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, মাঠের চারপাশে সকাল থেকে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। বেশ কয়েকটি প্রিজনভ্যানও দেখা গেছে আশপাশে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটের মাঠে কাউকে কোনো বাধা দেয়নি। বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়,নির্বাচনে আসা ভোটারা বিভিন্ন স্কুল মাঠে অবস্থান করেছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুলিশের পাশাপাশি র্যাব,আনসার সদস্য ও গোয়েন্দা পুলিশের সদস্যরাও নির্বাচন মাঠে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন।
উল্লেখ্য,ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ ভুঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। ৪২টি কেন্দ্রের ২৮৫টি ভোটকক্ষে ইভিএমে ভোট গ্রহণ চলছে। ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে মোট ভোটার ৮৬ হাজার ৩৬১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৮৯০,মহিলা ৪০ হাজার ৪৭১ জন। ভোট গ্রহণ কার্যক্রম মনিটরিং করতে মাঠে রয়েছেন সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু