নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গতকাল শুক্রবার দিবাগত রাত্রে আশুলিয়ার মুন্সিপাড়া গৌরীপুর এলাকা থেকে থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন-হাইতুন নেছা (৫৫), স্বামী-মোঃ সদর আলী,গ্রাম-গৌরিপুর,
মুন্সিপাড়া,আশুলিয়া।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক ১ মাদকবিক্রেতার নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু