নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গতকাল রাত্রে সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন (১) বাবলু (৩৮) পিতা মৃত আব্দুর রহিম,ঠিকানা থানা শাহআলী,জেলা ঢাকা।
মো. ফজল শেখ (৩৮) পিতা আব্দুল মালেক শেখ গ্রামের বাড়ি যশোর বর্তমান ঠিকানা বলিভদ্র থানা আশুলিয়া, মোসা. রাহাতন (৫০)ঠিকানা চারাবাগ থানা আশুলিয়া,আঃ সালাম (৪৫) পিতা মোঃ আমজাদ হোসেন,ঠিকানা চাপাইনবয়াবগঞ্জ জেলার সদর উপজেলার কলাপট্টি রেলবাগান।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ জহিরুল ইসলাম,এসআই মোঃ সহিদুল ইসলাম, এএস আই (নি.) সুলতান মাহমুদ ও এসআই (নি.) মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) বাবলু (৩৮) (২) মোঃ ফজল শেখ (৩৮) নামের চার ব্যাক্তিকে ৩ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আঃ সালাম (৪৫),
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদের কন্ঠ প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে সাভার ও আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু