নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার থানায় গত ১২/৩/২২ তারিখে পেনাল কোড ট্রান্সফরমার ডাকাতি মামলার আসামী গাজীপুর কালিয়াকৈর থানার মৌচাক এলাকা থেকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৭ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,১২/৩/২২ তারিখে সাভার থানায় একটি মামলা হয়,মামলা নং-৩৯ তারি সূত্র ধরে গতকাল রাত্রে গাজীপুর কালিয়াকৈর থানার মৌচাক এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন,মোঃ জামাল উদ্দীন বয়রা (৫৫),পিতা-আব্দুর রহমান,গ্রাম-মাজুখান,থানা- কালিয়াকৈর,জেলা-গাজীপুর।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম ও এস আই মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ গতকাল সোমবার রাত্র ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১) মো: জামাল উদ্দীন বয়রা (৫৫) তাহাকে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদের কন্ঠ প্রতিবেদক-কে তিনি বলেন,গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং উক্ত ডাকাতির ঘটনায় আরো কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে। এছাড়া ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। নামে মামলা করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।