নিজস্ব প্রতিবেদক সাভার।। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রংপুর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল এর ব্যক্তিগত সহকারী (এপিএস) পরিচয় দিয়ে এমপি,মন্ত্রী, রাজনৈতিক নেত্রীবৃন্দসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাদের-কে ফোন দিয়ে সে তাদেরকে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে বড় অংকের টাকা দাবি করে। এইভাবে তিনি দীর্ঘদিন যাবৎ বিকাশ ও নগদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সেই প্রতারক-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৮ জানুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন, প্রতারক পেশায় একজন রেডিও টেকনিশিয়ান গতকাল সারাদিন রংপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে এ প্রতারক-কে আটক করা হয় ।
আটককৃত আসামি হলেন,(১) আবু হুরায়রা খালিদ (২৫),পিতা-জিয়াদুল ইসলাম,বর্তমান ঠিকানা রংপুর মহানগর,গ্রাম-বালুয়া ৰাসুমা ৪ নং ওয়ার্ড,সিংড়া পৌরসভা,জেলা-নাটোর।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার),এর নিকট আসলে তিনি উক্ত ঘটনার মূল অপরাধীকে গ্রেফতার করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি),জনাব মোবাশশিরা হাবিব খান, পিপিএম,কে নির্দেশ দেন,পরে স্যার এর নির্দেশে
জেলা গোয়েন্দা শাখা (উত্তর),ঢাকা এর সমন্বয়ে গঠিত একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গতকাল সারাদিন রংপুর মহানগর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক-কে গ্রেফতার করা হয়।
এসময় প্রতারকের ব্যবহৃত মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। এছাড়া উক্ত ঘটনার বিষয়ে গত ১৬/০১/২৩ তারিখে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছিলো,যার মামলা নং-০৭,এছাড়াও উক্ত ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু