নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার থানার রাজফুলবাড়ীয়া শ্যামলী পাম্প এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে সাভার থানার রাজফুলবাড়ীয়া শ্যামলী পাম্প এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন,১। মোঃ ইকবাল শিকদার (৩৭), পিতা-মৃত মোসলেম শিকদার, গ্রাম-সাতলা,শিকদারবাড়ী,থানা-উজিরপুর, জেলা-বরিশাল,বর্তমান ঠিকানা-ঘাটেরচর স্কুলের গলি,তানিয়া ফেরদৌসির বাসার ভাড়াটিয়া, থানা-কেরানীগঞ্জ জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার রাত্র ৮টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার রাজফুলবাড়ীয়া শ্যামলী পাম্প এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ ইকবাল শিকদার (৩৭),৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদে নামে মামলা করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু