নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৭ ফেব্রয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। মোঃ ফানসুর সামসুল হক (৪৮),পিতা-মোঃ আঃ রাজ্জাক, গ্রাম- গোটাপাড়া,পোঃ চরবাগডাঙ্গা,থানা- চাপাঁইনবাবগঞ্জ সদর,জেলা-চাপাইনবাবগঞ্জ,বর্তমান ঠিকান ঢুলিভিটা,স্নোটেক্স গার্মেন্টস এর রাজমিস্ত্রী,থানা-ধামরাই,জেলা ঢাকা
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোহাম্মদ শাহাদাত ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ ফানসুর সামসুল হক (৪৮),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ৪০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু