নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানাধীন বাইপাইল আল-আমিন মাদ্রাসা এলাকা থেকে ৮০০ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৯ ফেব্রয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে আশুলিয়া থানাধীন বাইপাইল আল-আমিন মাদ্রাসা এলাকা থেকে ১। মোঃ আমির হামজা ৫০০ ও মোঃ মানিক হোসেন ৩০০ মোট ৮০০ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। মোঃ আমির হামজা (২৪), পিতা-শহিদুল ইসলাম,গ্রাম-ব্রাক্ষনবয়রা, থানা-সিরাজগঞ্জ সদর,জেলা-সিরাজগঞ্জ,এবর্তমান ঠিকান-বাইপাইল আল আমিন মাদ্রাসা গেইট,বি-৪ টাওয়ার এর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা ২। মোঃ মানিক হোসেন (২৬), পিতা-মোঃ হাবিবুর রহমান,গ্রাম-ব্রাক্ষনবয়রা,থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ,বর্তমান ঠিকান-বাইপাইল আল আমিন মাদ্রাসা গেইট,বি-৪ টাওয়ার এর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোহাম্মদ শাহাদাত ফোর্সসহ গতকাল শনিবার রাত্রে ৮টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ আমির হামজা (২৪),মোঃ মানিক হোসেন (২৬),নামের ২ মাদক ব্যবসায়ী-কে ৮০০ ইয়াবাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু