নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার বাড়ৈইপাড়া এলাকা থেকে ৫০০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রবিবার রাত্রে আশুলিয়া থানার বাড়ৈইপাড়া এলাকা থেকে ৫০০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। ইমরুল কায়েস (৩৯), পিতা-মোঃ আনোয়ারুল হক,গ্রাম-শ্রী হরিপাড়া, থানা-মির্জাপুর,জেলা-টাঙ্গাইল,বর্তমান ঠিকানা-সিনাবহ পূর্ব পাড়া,থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম ফোর্সসহ গতকাল রবিবার রাত্র ২টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বাড়ৈইপাড়া এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ ইমরুল কায়েস (৩৯),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ৫০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু