নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার পল্লীবিদ্যুত ডেন্ডাবর এলাকা থেকে ৩শত পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ( ২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ এসময় তিনি বলেন,আশুলিয়া থানার পল্লীবিদ্যুত ডেন্ডাবর এলাকা থেকে ৩শত পিচ ইয়াবাসহ ১ একজন-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। মোঃ পলাশ (৪২), পিতা-মৃত মোখলেসুর রহমান,গ্রাম-নিরিবিলি মুক্তধারা,বিল্লাল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এস আই মোঃ রাজীব হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল রোববার রাত্র ৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার পল্লীবিদ্যুত ডেন্ডাবর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ পলাশ (৪২),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ৩শত পিচ ইয়াবাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু