নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার মডেল থানার মজিদপুর এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল মঙ্গলবার রাত্রে সাভার মডেল থানার মজিদপুর এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। ঊষা (৩৩),পিতা-মৃত মিজানুর রহমান,গ্রাম-এ/১৯,ছোট বলিমেহের,মজিদপুর, সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ড,থানা-সাভার মডেল জেলা-ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল মঙ্গলবার রাত্র ১০টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার মজিদপুর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। ঊষা (৩৩),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু