নিজস্ব প্রতিবেদক সাভার।। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ও নানা বাধা বিপত্তি পেরিয়ে সকল ষড়যন্ত্র-কে রুখে দিয়ে নতুন করে যাত্রা শুরু করলো আশুলিয়ার হ্যাপী জেনারেল হাসপাতাল ।
বুধবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ সাইদুল ইসলাম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল হোসাইন উপস্থিত থেকে হাসপাতালের তালা খুলে দেন। এর আগে গত শনিবার (২৫ মার্চ) বিকেলে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগণ।
উক্ত বিষয়ে সাভার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল হোসাইনের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,হাসপাতালটির নামে দেওয়া অভিযোগ আমরা বিভিন্ন ভাবে খতিয়ে দেখেছি কিন্তু কোন ধরনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ আমরা হাসপাতালের তালা খুলে দিয়েছি ও পুনরায় কার্যক্রম চালানো অনুমতি দিয়েছি। এছাড়া আমরা আশুলিয়া ও সাভারে নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা করে সতর্ক করছি এ অভিযান অব্যাহত থাকবে। এবং অভিযান চালিয়ে অবৈধ সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হবে বলেও তিনি জানান।
এ সময় হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার রাশিদা বিনতে রিয়াজ হ্যাপি’র কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,আমি বিগত ২০১১ সাল থেকে আশুলিয়া এলাকায় আপনাদের স্বাস্থ্য সেবা দিয়ে আসছি। আমি দীর্ঘদিন বিজিএমই হেলথ কমপ্লেক্স জামগড়াতে ডাক্তার হিসেবে কর্মরত ছিলাম। সেই সুবাদে গার্মেন্টস কর্মীদের সাথে আমার সু-সম্পর্ক গড়ে উঠে। এছাড়া আমি খুব কাছে থেকে তাদের জীবন-জীবিকা উপলব্ধি করতে পারি। সেখান থেকেই আমার ইচ্ছা জাগে আমি একটি হাসপাতাল করে এই নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করবো আমি তাই করেছি। কিন্তু হঠাৎ করে একটি কুচক্রী মহল আমার হাসপাতালটির নামে মিথ্যা অভিযোগ আনলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা আমার হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখতে বলেন। পরে তারা বিভিন্ন ভাবে অভিযোগ খতিয়ে দেখে হাসপাতালটির নামে কোন ধরনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ আমার হাসপাতালের কার্যক্রম পুনরায় চালানো অনুমতি দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,আশুলিয়া থানায় উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায়। হাসপাতালের ম্যানেজার লেবুবুর রহমান লেবু,মার্কেটিং ম্যানেজার স্বপন ও সাংবাদিক বশির আহমেদসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু