নিজস্ব প্রতিবেদক সাভার।। সারাদেশের ন্যায় সাভার সরকারি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নামক বৈকালিক স্বাস্থ্যসেবা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈকালিক স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
এ সময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যাত্রা শুরু করেন। সেই ধারা অব্যাহত রাখতে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নিয়েছেন সরকার। জনগণের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে কয়েকটি জেলা ও উপজেলাতে পাইলট প্রকল্প হিসেবে অফিস টাইম শেষ হওয়ার পর বৈকালিক ৩টা থেকে ৬টা পর্যন্ত নামমাত্র ফ্রি নিয়ে এই চিকিৎসাসেবা প্রদান করা হবে।
এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ ফরিদ হোসেন মিঞা,ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ সাহবুদ্দিন খান,সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম,সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি,সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক,সেবিকাসহ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম স্বপন