নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার বলিভদ্র এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩১ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার রাত্রে আশুলিয়া থানার বলিভদ্র এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। সীমা আক্তার (২২), পিতা-মোঃ শরাফত আলী,স্বামী-আব্দুল্লাহ,গ্রাম -বাইপাইল,নতুনপাড়া,ধামসোনা,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,বর্তমান ঠিকানা-জহিরুল ইসলাম এর বাসার ভাড়াটিয়া,মধুপুর,ধামসোনা,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল বৃহস্পতিবার রাত্র ১১টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বলিভদ্র এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১।সীমা আক্তার (২২),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু