নিজস্ব প্রতিবেদক সাভার।। ধামরাই থানার হাতকোড়া এলাকা থেকে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল মঙ্গলবার রাত্রে ধামরাই থানার হাতকোড়া এলাকা থেকে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। আমির হোসেন আমু (৪৮), পিতা-মোঃ ইজ্জত আলী,গ্রাম-কাওয়াখোলা, থানা-ধামরাই,জেলা-ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এ এসআই (নিঃ) সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৯টা ১৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার হাতকোড়া এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে (১)
আমির হোসেন আমু (৪৮),নামের ১জনকে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু