নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার মডেল থানার মধ্য কলমা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১১ এপ্রিল ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,আজ ভোর রাত্রে সাভার মডেল থানার মধ্য কলমা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন (১) মোঃ আরিফ হোসেন (২২), পিতা-মোঃ আনছার আলী,গ্রাম-আনারকলি, আউকপাড়া পুকুরপাড়,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ আজ ভোর রাত্রে সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার মধ্য কলমা এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ২ কেজি গাঁজাসহ ১। মো: আরিফ হোসেন (২২)-কে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু