নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার জিরাবো এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৬ এপ্রিল ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের সময় আশুলিয়া থানার জিরাবো এলাকা থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। মোঃ আশরাফুল ইসলাম (২৭),পিতা-মোঃ মফিজউদ্দিন,গ্রাম-ভেলাগুড়ি,থানা-হাতিবান্দা,জেলা-লালমনিরহাট।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম,পিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার জিরাবো এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ আশরাফুল ইসলাম (২৭), নামের ১ মাদক ব্যবসায়ী-কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু