নিজস্ব প্রতিবেদক ।। গত শনিবার (১৫ এপ্রিল) পবিত্র মাহে রমজান এর ২৩ তম রোজায় ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে ইফতার এবং একই সাথে ঈদ উপহার বিতরনীর আয়োজন করেছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এর স্টুডেন্ট অ্যাম্বাসেডর টীম।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টুডেন্ট অ্যাম্বাসেডর রসুল আহমেদ রাসেল এর নেতৃত্বে,তিনি সহ টীম এর বাকি অ্যাম্বাসেডর সদস্য মিলে উক্ত আয়োজনে নিরলস পরিশ্রম করেছেন। অন্যদিকে শর্তস্ফুত ভাবে আয়োজনটি সম্পূর্ণ করতে আর্থিকভাবে সহযোগিতা এবং অনুদান প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা এবং সাধারণ শিক্ষার্থীবিন্দ।
মাহে রমজানকে কেন্দ্র করে দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাবে অসহায় ও দরিদ্র মানুষদের দিকে হাত বাড়াচ্ছেন সমাজের উচ্চবিত্ব ও বেশ কিছু সংখ্যক সামাজিক উন্নয়ন মূলক সংগঠন । সকলের এই আপ্রাণ প্রচেষ্টায় কিছুটা শরীক হতে তাই ক্ষুদ্র পরিসরে ঠিক বিভিন্ন সময়ে সময় উপযোগী উদ্বেগ নেওয়া প্রতিষ্ঠানের একটি সক্রিয় টীম ”স্টুডেন্ট অ্যাম্বাসেডর”একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক অনুদান সংগ্রহের মাধ্যমে যথাক্রমে ইফতার,ঈদ সামগ্রী ক্রয় করে চেষ্টা করেছেন কিছু সংখ্যক অসহায় ও সমাজের অবহেলিত এই মানুষগুলোর সাথে রোজা এবং একই সাথে ঈদ এর আনন্দকে ভাগাভাগি করে নিতে।
তাই তাদের এই আপ্রাণ প্রচেষ্টায় অসংখ্য পিছিয়ে পড়া মানুষের কাছে ইফতার ও প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রীগুলো হস্তান্তর করা হয় অত্যন্ত সুশৃংখল ভাবে । আশা করা যায়, ভবিষ্যতেও এরকম মহৎ উদ্দেগ এর মাধ্যমে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাম্বাসেডর টীম তাদের সক্রিয় ভূমিকা পালন করবে ।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম