নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ শত গরীব দুস্থদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী তুলে দিলেন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামীলীগের ১ম যুগ্ন সম্পাদক শাহাদাত হোসেন খাঁন।
বুধবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট হাজী সৈয়দ খাঁন মডেল স্কুলের সামনে হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজের দুস্থ,গরিব, অসহায়দের উন্নয়ন,সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। এই প্রতিষ্ঠান লাভবান হওয়ার জন্য করেনি শুধু মাত্র সমাজ ও সমাজের হতদরিদ্রদের উন্নয়ন করার জন্য এই প্রতিষ্ঠান। আমরা খাবো আর গরিবরা খাবেনা তা হবেনা এই শ্লোগান দিয়ে তিনি ঘোষনা করেন এইবার ঈদের জন্য ৫ শত গরীব দুস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার ১ কেজি পোলার চাউল,১ কেজি চিনি, ১ কেজি মুশুরির ডাল,২ কেজি আলু,, আদা কেজি সয়াবিন তেল,২ প্যাকেট সেমাই দিয়েছি যেন তারা ভালো ভাবে ঈদের ভোজন করতে পারে। আজ যেই পরিমান ঈদ খাদ্য সামগ্রী উপহার দিয়েছি ধারাহিক ভাবে আগামী বছর থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার দিগুন প্রদান করবো।
আরো ঘোষনা করেন এখন থেকে যত প্রকার সাহায্য সহযোগীতা করবো শুধু আমার প্রয়াত পিতা হাজী সৈয়দ খাঁনের নামে প্রতিষ্ঠা করা হাজী সৈয়দ খাঁন ফাউন্ডেশন এর পক্ষ থেকে। এইবার শুধু উত্তর গাজিরচট এলাকা থেকে হতদরিদ্রদের বাছাই করে ঈদ উপহার দিয়েছি আাগামী থেকে দ্বীগুন প্রদান করা হবে বলেও তিনি জানান।
আমাদেরবাংলাদেশ ডটকম/ রাজু