নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার বাইপাইল হাবিব সিএনজি পাম্প ও সাভার মডেল থানার বাড্ডা বনপুকুর এলাকা থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ মে ) সকালে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান,ঢাকা জেলার পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)। এসময় তিনি বলেন,বলেন,গতকাল রোববার রাত্র ৭টা ৪০ ও ৯টা ১০ মিনিটের সময় আশুলিয়া থানার বাইপাইল হাবিব সিএনজি পাম্প ও সাভার মডেল থানার বাড্ডা বনপুকুর এলাকা থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। মোঃ মিজান বেপারী (২৮), পিতা-মোঃ দেলোয়ার হোসেন গ্রাম- ভাংগারমনা,থানা-মুলাদী,জেলা-বরিশাল,বর্তমান ঠিকানা-উত্তর গাজীরচট, থানা-আশুলিয়া,জেলা- ঢাকা। ২। মোঃ উজ্জল শেখ (৩৮),পিতা-শেখ খোরশেদ আলম,গ্রাম-সাদাপুর, (বাজারের কাছে),বর্তমান ঠিকানা-বাড্ডা বনপুকুর, মোঃ শহিদুল ইসলামের বাড়ীর ৪র্থ তলার ভাড়াটিয়া থানা-সাভার মডেল,জেলা-ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সহিদুল ইসলাম পিপিএম ও এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাত এর সঙ্গীয় ফোর্সের সহায়তায় গতকাল রোববার রাত্র ৭টা ৪০ ও ৯টা ১০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বাইপাইল হাবিব সিএনজি পাম্প ও সাভার মডেল থানার বাড্ডা বনপুকুর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোঃ মিজান বেপারী(২৮) ২। মোঃ উজ্জল শেখ (৩৮), নামের ২জনকে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদের নামে মামলা করে আশুলিয়া থানা ও সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু