নিজস্ব প্রতিবেদক।। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ কেশবপুর সংসদীয় এলাকায় সরকারের টানা ১৪ বছরের উন্নয়নের বিষয় নিয়ে সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরন করেন।
বুধবার (১৪ ই জুন ) যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন ও ১ নং ত্রিমোহিনী ইউনিয়নের প্রতিটি গ্রাম ও বাজার ঘুরে সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরন করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কেশবপুর উপজেলার ৮নং সুফলাকাটি ইউনিয়নের সানতলা গ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম।
এসময় তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদের ১৪ বছর অতিক্রম করে অত্যন্ত সফলতার সাথে বিশ্ববাসী-কে তাক লাগিয়ে আকাশচুম্বী চ্যালেঞ্জ,জঙ্গীবাদ নির্মূল ও সকল দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করে স্মার্ট বাংলাদেশের বির্নিমাণের লক্ষে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনার দূরদর্শী গতিশীল নেতৃত্ব ও দীর্ঘ মেয়াদ পরিকল্পনা করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধে বিশ্বের ধনী রাষ্ট্রগুলো যখন হিমশিম খাচ্ছিলো ঠিক তখন বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বিশ্বের সামনে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে অবস্থান গ্রহণের বার্তা দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ।
খাদ্য, নিরাপত্তা,বাসস্থান,চিকিৎসা,যোগাযোগ,কৃষি,ক্রীড়া, নারীর ক্ষমতায়ন,অর্থনৈতিক উন্নতি ও সকল শ্রেনি পেশার মানুষ-কে বিশেষ সহায়তা প্রদানসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য শেখ হাসিনার নেতৃত্ব বৈশ্বিক প্রশংসা কুড়িয়েছে।
তিনি আরো বলেন,যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনের আওয়ামী লীগের আমি একজন মনোনয়ন প্রত্যাশী। তবে আমি যদি মনোনয়ন নাও পাই তাতে করে আমার দুঃখ নাই তবে আমি চাইবো কেশবপুরের মাটিতে যাদের নাড়ি-পোতা আছে এবং কেশবপুরের মানুষ-কে যারা ভালোবাসে তাদের মধ্যে যে কেও মনোনয়ন পাক এবং তিনি এমপি হোক।
ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম আরোও বলেন,দেশে যে অরাজকতা ছিলো তা আজ বন্ধ হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ সবদিক থেকে ভালো থাকে। তাই সবাই-কে তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু