নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভার থানার ব্যাংক টাউন ও আশুলিয়া থানার নিরিবিলি এলাকা থেকে ১হাজার ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসময় তিনি বলেন,গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ও রাত্র ৭টা ১৫ মিনিটের সময় সাভার থানার ব্যাংক টাউন ও আশুলিয়া থানার নিরিবিলি এলাকা থেকে ১হাজার ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন (১) ওমর হায়দার তুহিন (৪৪),পিতা-মোঃ আব্দুলওহাব,গ্রাম-কিসমত করিমপুর, মিয়াবাড়ী,৭ নং ওয়ার্ড,চৌমুহনী পৌরসভা,থানা-বেগমগঞ্জ,জেলা-নোয়াখালী,এ/পি সাং-ব্যাংক কলোনী (ভাড়াটিয়া),থানা-সাভার মডেল, জেলা-ঢাকা। (২) মোঃ তুহিন সরদার (২৭), পিতা-মৃত আঃ জলিল,গ্রাম-মুক্তধারা,নিরিবিলি, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা,(৩) মোঃ সাব্বির শেখ (২০), পিতা-মোঃ আইয়ুব আলী শেখ,গ্রাম-মুক্তধারা, নিরিবিলি,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম ও এসআই মো. আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার ব্যাংক টাউন ও আশুলিয়া থানার নিরিবিলি এলাকা থেকে ১হাজার ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৩জন মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার ও আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু