নিজস্ব সংবাদদাতা।। সাভারে একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। বুধবার (১ নভেম্বর) ভোর রাত্রে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল আলীম ও সোহেল নামের দুইজন-কে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়,ভোর রাত্রে রিমি পরিহনের একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় অল্পের জন্য প্রানে বেচে যায় বাসে ঘুমিয়ে থাকা চালক ও হেলপার। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উক্ত বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহার কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন, পার্কিংয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনায় আমরা ঘটনাস্থান থেকে দুই জন-কে আটক করেছি এবং বাকিদের আটকের চেষ্টা চলছে।
এদিকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিন অবরোধের দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার সব কয়টি প্রবেশমুখে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম