বজলু রহমান সাভার।। আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জুয়ারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের টিনসেড ঘরের ভিতর থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো-মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়ানপুর গ্রামের নজর আলী শেখ এর ছেলে কফিল উদ্দিন (৪৫),শেরপুর জেলার ঘুগুরাকান্দি গ্রামের মৃত বিষু শেখ এর ছেলে আনিসুর রহমান (৩০), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার উত্তর আরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে মোঃ সিরাজ(২৯),ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার গুনি গ্রামের মৃত ফকিরের ছেলে দিদার (৩৮), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মুচিয়া মামুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মজনু মিয়া (৪৫), রংপুর জেলার হারাগাছা থানার বেলুঘাট গ্রামের তাজুল ইসলামের ছেলে নুর আলম ওরফে সাব্বির (২৫),রসুলগঞ্জ গ্রামের আফতাব উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৫০) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার সালমারা গ্রামের মিন্টু জয়নাল (২৫)। তারা সবাই আশুলিয়ার বাইপাইলসহ বিভিন্ন এলাকার ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়,গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে গপোন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকার রফিকুল ইসলামের টিনসেড ঘরের ভিতর থেকে জুয়ার আসর বসানো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জুয়ারী-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪ সেট প্লেয়িং কার্ড (তাস) ও জুয়ার বোর্ডে নগদ ৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম প্রতিবেদক-কে তিনি বলেন,আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদের সাথে তাদের-কে আদালতে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম শিরিন আলম