নিজস্ব প্রতিবেদক।। সাভার সেনানিবাসে যথাযথ মর্যাদা ও উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস ২০২৩। মঙ্গলবার(২১ নভেম্বর) বিকেলে কেক কেটে দিবসটির শুভ সুচনা করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। প্রধান অতিথি বলেন,স্বাধীনতাযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে সেনা,নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিক ভাবে গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
এছাড়া তিনি আরও বলেন,সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। তারা সেই দায়িত্ব পালন করছেন। আমি বিশ্বাস করি আমাদের সশস্ত্র বাহিনী প্রশিক্ষণের দিক থেকে অনেক দক্ষ ও শক্তিশালী। যে কোন শত্রু-কে তারা মোকাবিলার দক্ষতা অর্জন করেছে। দেশ-বিদেশের শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এটি আমাদের সবার জন্য বড় গর্বের।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আগা খান মিন্টু ও মমতাজ বেগমসহ মুক্তিযোদ্ধাগণ,শহিদ পরিবারের সদস্যবৃন্দ,সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ,সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ ।
এবিডি.কম/রাজু