আবু সাইদ বিশেষ প্রতিনিধি।। ঢাকা-আরিচা মহাসড়-কে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটর- সাইকেল আরোহী এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার স্বামীও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় একেএইচ গার্মেন্টসের কাছে আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া নিহতের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা-পুলিশ।
নিহত পুলিশ সদস্যের নাম আফসানা আক্তার (২২)। তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরায় কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানার হবিনগর এলাকায়। তার স্বামীর নাম আব্দুল করিম খান। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা। পুলিশ জানায়,নিহত আফসানা তার বোনের বাসা ধামরাইয়ের কালামপুরে যাচ্ছিলেন। তার স্বামী আব্দুল করিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। বাসের ধাক্কায় দুজনই পড়ে গেলেও করিম খান হাতে অল্প আঘাত পেয়েছেন।
সাভার থানাধীন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা আমাদেরবাংলাদেশ ডটকম এর প্রতিবেদক-কে বলেন,নিহত নারী এপিবিএন সদস্য। তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে হাইওয়ে থানা- পুলিশ। সঙ্গে তার স্বামীও ছিলেন। তাদের মোটর সাইকেলের পেছনে সেলফি পরিবহনের একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
এছাড়া উক্ত বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসানের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম এর প্রতিবেদক-কে তিনি বলেন,নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার এখন ও পলাতক আছে,এছাড়াও পুলিশের একাধিক টিম কাজ করছে,আমরা চেষ্টা করছি যথাসম্ভব আসামিদের আটক করার জন্য।
এবিডি.কম/রাজু