নিজস্ব সংবাদদাতা।। সাভারে গোপন সংবাদের ভিত্তিতে আমেরিকান পরিবহন নামে একটি দুরপাল্লার বাসে থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ও মাদক ব্যবহৃত বাস-টিসহ বাসের চালক-কে আটক করছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে মাদকসহ তাকে আটক করা হয়। এ সময় পালিয়ে গেছে চালকের সহকারী আরমান। আটককৃত আসামি হলো: জাহাঙ্গীর আলম (৩০) পিতা মো: আবু তাহের,গ্রাম খাগরাপুর,থানা সদর পুলিশ লাইন,জেলা খাগড়াছড়ি।
উক্ত বিষয়ে সাভার হাইওয়ে থানার বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসানের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম এর প্রতিবেদক-কে তিনি বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি পরিবহন মাদকের চালান নিয়ে দ্রুত গতিতে গাজিপুরের চন্দ্রা এলাকায় যাচ্ছে। পরে আমরা সড়-কে পেট্রোল টিম করে বাসটি আটকের পর তল্লাশি করে চালকের আসনের পেছন থেকে একটি স্কুল ব্যাগের ভেতর থেকে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়েছে বাসটি-কে। এছাড়া
উদ্ধার কৃত মাদকের দাম প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করে আসামি-কে আদালতে পাঠানো পাঠানো হয়েছে।
এবিডি.কম/রাজু