নিজস্ব সংবাদদাতা।। সাভারে ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৮ জুয়ারী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার(২৬ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খান (পিপিেম,সেবা)। এসময় তিনি বলেন,ভোর রাত্রে সাভারের ভরারী বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের-কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা ধল্লা খানপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে আব্বাস মিয়া (৫৫), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ঝাউদিয়া এলাকার মৃত আঃ মজিদের ছেলে মোঃ শুকুর আলী (৫২),ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চরদত্তরকাঠি এলাকার আব্দুল হাকিম কাজীর ছেলে মোঃ লুৎফর রহমান কাজী (৫২)।
গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানার এনায়েতপুর এলাকার মোঃ মধু মিয়ার ছেলে মোঃ সাইফুল মিয়া (৪৫),পটুয়াখালী জেলার গলাচিপা থানার ডাকুয়া এলাকার মৃত আব্দুস সাত্তার মৃধার ছেলে মোঃ দুলাল (৪০) ও দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার মৃত গহির উদ্দিন মন্ডলের ছেলে মোঃ হামিদুল ইসলাম (৩৬),তারা সবাই সাভারের রাজফুলবাড়ীয়াসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং বাকি দুইজন হলো সাভারের ভরারী এলাকার মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ বাবু (৩৮) ও সাভারের রাজফুল বাড়ীয়া নগরচর এলাকার মোতালেবের ছেলে মোঃ মালেক দেওয়ান (৪৮)।
এছাড়া ডিবি পুলিশ জানায়,আজ ভোর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় জুয়ারী সাভারের ভরারী বটতলা এলাকায় জুয়ার আসর বসিয়েছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জুয়ারী-কে আটক করা হয়৷ এ সময় জুয়ার আসর থেকে দুই বান্ডেল টাস সহ নগদ ৯ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জুয়ার খেলার বিষয়টি স্বীকার করেছে। এছাড়া গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদের-কে থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিডি, কম/রাজু