নিজস্ব সংবাদদাতা ।। রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বালিয়াকান্দি থানা এলাকা থেকে পুলিশের যৌথ অভিযানে ক্লুলেস দস্যুতা কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুন্ঠিত একটি ইজি বাইক উদ্ধারসহ মামলার আসামীদের আটক করছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটের সময় বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ। এসময় তিনি বলেন,বালিয়াকান্দি থানায় গত ১৪ নভেম্বরে এফআইআর নং-৮,জি আর নং-২১৪, ধারা-৩৪১/৩৯৪ পেনাল কোড, ১৮৬০; এর দস্যুতা একটি মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজবাড়ী ও বালিয়াকান্দি থানা পুলিশের যৌথ অভিযানে রাজবাড়ী সদর থানার পশ্চিম ভবানীপুর এলাকা থেকে আসামিদের নিকট হতে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো দা,চাপাতি,হাত করাত মোবাইলফোন ও লুন্ঠিত ইজিবাইক উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,(১) সাগর মোল্লা (২২),পিতা-মিনটু মোল্লা,গ্রাম-ভবানীপুর,থানা বালিয়াকান্দি,জেলা রাজবাড়ী। (২) শহীদুল ইসলাম,(৩৮), পিতা- মনিরউদ্দিন বিশ্বাস,থানা বালিয়াকান্দি,জেলা রাজবাড়ী। 
এসময় আরও বলেন,আটক আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়,তারা বিভিন্ন সময় রেল স্টেশন/ বাস স্ট্যান্ড হতে ইজি বাইকে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে নামিয়ে দিয়ে তাদের সহযোগীদের যাত্রীদের অবস্থানের তথ্য মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে দেয় এবং যাত্রীদের কাছে থাকা মূল্যবান জিনিস পত্র অস্ত্রের ভয় দেখিয়ে লুন্ঠন করে নিয়ে নেয়।
রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ এর সার্বিক দিক নির্দেশনায়, জনাব মুকিত সরকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এর নেতৃত্বে বালিয়াকান্দি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি),পুলিশের এর যৌথ অভিযানে জেলায় সংঘটিত বিভিন্ন চুরি,ডাকাতি,অপহরণ,হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এসময় তিনি আরও বলেন,
সম্মনিত জনগন রাত্রে চলাফেরা করার সময় সতর্ক থাকবেন। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত পুলিশ বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষ-কে রাখবো নিরাপদ,সত্য উদঘাটনে বদ্ধ পরিকর,রাজবাড়ী জেলা পুলিশ।
এবিডি.কম/রাজু