বজলু রহমান আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের পেছনের পাঁচটি সিট আগুনে পুড়ে যায়।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়,সকালে ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা যাত্রী বেসে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা বাসের আগুন দ্রুত নিভিয়ে ফেলেন। ফলে বাসটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও পাঁচটি সিট পুড়ে যায়।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সাদরুজ জামানের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ
ডটকম-কে তিনি বলেন,বাসটি বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এবং ঘটনার তদন্ত চলছে এছাড়া এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের-কে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
এবিডি.কম/শিরিন আলম