বিশেষ প্রতিনিধি।। ছাত্রীকে যৌন হয়রানির মামলায় যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে শহরের লালদিঘির পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কিছুদিন আগে প্রধান শিক্ষক জুলফিকার আলীর ওই স্কুলটিতে চাকরি হয়। যোগদানের পর তার বিরুদ্ধে শতাধিক ছাত্রীকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ ওঠে। ভুক্তভোগী এক ছাত্রীর পিতা ও স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রথমে তার বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। পর্যাক্রমে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি, থানা,জেলা শিক্ষা কর্মকর্তা,পুলিশ সুপার,জেলা প্রশাসক,মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও মন্ত্রণালয়েও অভিযোগ করেন।
কিন্তু কোথাও কোনো প্রতিকার না পেয়ে আদালতে একটি পিটিশন দাখিল করেন তিনি। এরপর আদালতের নির্দেশে পুলিশ বুধবার রাতে ওই প্রধান শিক্ষক-কে যশোর শহরের লালদিঘির পাড় থেকে গ্রেপ্তার করে।
উক্ত বিষয়ে কোতয়ালি থানার পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ্বাস আমাদেরবাংলাদেশ ডটকম-কে জানান, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় জুলফিকার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সে শার্শা উপজেলা নাভারণ বুরুজ বাগান বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ছিলেন। তারপর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক যোগদান করেন,কিছু দিন ছিলেন। সে সময় ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের কাছের শিক্ষক ছিলেন। তাহার বাড়ী উপজেলা গোগা ইউনিয়নে পাচঁভূলাট গ্রামে বাড়ী সে নাভারণ সাতক্ষীরা মোড়ে ভাড়া বাড়ীতে থাকতেন।
এবিডি.কম/সিয়াম