শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
-
১৭৮
বার দেখা হয়েছে

ইমন আল আহসান, কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিব্বুর রহমান মুহিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার,আওয়ামী লীগ নেতা ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা ১৪ ডিসেম্বর নিহত সকল শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতিচারন করে তাদের আত্মার শান্তি কামনা করেন।
Please Share This Post in Your Social Media