শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।নিয়মনীতি বা আইনের তোয়াক্কা না করে বিশালাকৃতির বাঁশ বাগান উজাড়সহ আবাদি জমি ধ্বংস করে চলছে মাটি খননের কাজ। বাঁশ বাগান এবং আবাদি জমিসহ ছয় বিঘা এরিয়া নিয়ে চলছে এই মাটি খনন। তড়িৎ গতিতে কাজ শেষ করতে ৭টি সোনালীকা ট্রাক্টর দিয়ে বহন করা হচ্ছে খননকৃত মাটি। এই চিত্র বগুড়ার শেরপুর উপজেলার বিলাশপুর ইউনিয়নের সিমলা গ্রামে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে সরেজমিনে দেখা যায়, ওই গ্রামে বিশাল আকৃতির বাঁশ বাগান ও আবাদি জমি ধ্বংস করে হচ্ছে এই মাটি খননের কাজ। নাটোরের সিংড়া থানার কয়েকজন ব্যাক্তি স্থানীয় কিছু ব্যাক্তির যোগসাজশে অনেকটা নির্বিঘ্নে বাঁশ বাগান ও আবাদি জমি ধ্বংস করে অবাধে করছে মাটি খনন। মাটি খননের ব্যবহিত এসব ট্রাক্টর এস্কেভেটর ড্রাইভার এবং আরও কিছু শ্রমিক আনা হয়েছে সিংড়া উপজেলা থেকেই। এতে প্রতিদিন ১৮/২০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে।
মাটি খননের কন্ট্রাক নেওয়া কয়েক জনের মধ্যে নান্নু এবং মামুনের মুঠোফোনে কথা হলে তারা বলেন, জমির শ্রেণী পরিবর্তন করা হযনি। তবে সাংবাদিক নেতা আমাদের এক বড় ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। কোনো ঝুট ঝামেলা তৈরি হলে তিনিই দেখবেন। জানতে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, মাটি খননকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।
এবিডি.কম/শিরিন আলম