নিজস্ব প্রতিবেদক।। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত পাবনা সিরাজগঞ্জ ৮২ নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হ্যাপি জেনারেল হাসপাতালের চেয়ারম্যান-ডাক্তার রাশিদা বিনতে রিয়াজ হ্যাপি ফরম সংগ্রহ করেছেন।
বুধবার ( ৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
ডাক্তার রাশিদা বিনতে রিয়াজ হ্যাপি বলেন,আমার বাবা সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের বার বার নির্বাচিত পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দীন আহাম্মেদ,আমি তার মেয়ে আমি বাবাট স্বপ্ন পূরণে কাজ করতে চাই। এছাড়া আমার বাবা যেমন এলাকায় উন্নয়ন মূলক কাজ করেছেন ও দারিদ্র মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করেছেন আমিও আমার বাবার মত এলাকার উন্নয়ন মূলক কাজ করতে চাই ও সাধারণ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে চাই।
এর আগে সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।
প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশীরা। দুপুর ৩টা পর্যন্ত ঢাকা বিভাগ থেকে ২০২টি,ময়মনসিংহ বিভাগ থেকে ৫৪টি,চট্টগ্রাম বিভাগ থেকে ১২২টি,সিলেট বিভাগ থেকে ২১টি,বরিশাল বিভাগ থেকে ৪৪টি,খুলনা বিভাগ থেকে ৬৫টি,রংপুর বিভাগ থেকে ৬২টি এবং রাজশাহী বিভাগ থেকে ৭৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এবিডি.কম/রাজু