নিজস্ব প্রতিবেদক,
ঢাকা মগবাজার এলাকায় রেলগেটে ট্রেনের সাথে ধাক্কায় খেয়ে একজন নারীর মৃত্যুবরণ করেছে। তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি, তার বয়স (৪০) বছর এর মত হবে আনুমানিক।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনাটি ঘটে। মোহাম্মদ তমেজ উদ্দিন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলছেন, ‘আজকের সকাল আনুমানিক সোয়া ৯ ঘটিকার সময় মগবাজার রেলগেইট এলাকায় দিয়ে রেললাইনর উপর দিয়ে পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিঁটকে পড়ে এক নারী তিনি গুরুতর আহত হন। এরপরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আমাদের খবর দেওয়া হয়।’
এরপর সেখান থেকে ওই হাসপাতালের স্টাফ মো. হাসান তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার করার পর বেলা ১১ ঘটিকার সময় ওই নারীর মৃত্যু বরণ করেছে বলে ঘোষণা দেন।
এ বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে, এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।