নিজস্ব প্রতিবেদন
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সাত প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারপর তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন।
যে সকল ব্যক্তি নতুন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন তারা হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার,
প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা,
শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ, শ্রম ও কর্মসংস্থান
সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।
শ্রদ্ধা নিবেদন শেষে হওয়ার পর তারা পর্যায়ক্রমে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
নতুন সাত প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে তাদের স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন
ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার
(ভূমি) আশরাফুর রহমান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষে নতুন সাত প্রতিমন্ত্রী জাতিয় জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করে পুনরায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।