নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক প্রতিদিনের কাগজের ৭ম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) রাতে আশুলিয়া থানার বাইপাইল এলাকার মন্ডল মার্কেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশুলিয়া থানা কমিটি (বিএমএসএফ) এর অফিসে কেক কাটা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। 
দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশুলিয়া থানা কমিটি (বিএমএসএফ) এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু সভাপতিত্বে ও আশুলিয়া থানা কমিটি (বিএমএসএফ) এর সহ-সভাপতি এবিএম জাহাঙ্গীর আলম স্বপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার তদন্ত ওসি মোহাম্মদ মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ওসি অপারেশন্স জনাব নির্মল কুমার দাস,দৈনিক দেশ রুপান্তর প্রত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবে সাবেক সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী,সাংবাদিক আলমাস,আশুলিয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লিটন। আশুলিয়া প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক আবুল হায়াত বাচ্ছু,সাংবাদিক হাসান। 
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্র কমিটির অন্যতম সদস্য মোঃ ইউসুফ আলী খান,আশুলিয়া থানা কমিটি (বিএমএসএফ) এর যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সরকার,সংস্কৃতি সম্পাদক সোহাগ হাওলাদার,আশুলিয়া রিপোর্ট ক্লাবের অন্যতম সদস্য সাংবাদিক নেছার উদ্দিন,সাংবাদিক রিয়াদ,সাংবাদিক জাকির, সাংবাদিক বজলু রহমান সাংবাদিক নাজমুল হাসান সহ প্রমুখ। এই সময় আমন্ত্রিতরা সবাই প্রতিদিনের কাগজের পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এবিডি.কম/রাজু