আমাদেরবাংলাদেশ ডেস্ক: বঙ্গবন্ধু নিজে একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের আগেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সবাইকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন। সবাইকে একসাথে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। এরপর দেশবাসীকে যে সংবিধান তিনি দিয়েছিলেন তা বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান। সংবিধানে সবাইকে সমান সুযোগ দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে ১৬ তম কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান একথা বলেন।
ডিআইজি আরো বলেন, বঙ্গবন্ধুর পথ অনুসরন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছেন। যার কোন ব্যপ্তয় হয়নি। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন নিরাপদ।
এই দেশে কোন জঙ্গিবাদ সন্ত্রাস চলবে না। কোন অপরাধী দেশে আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে তাকেও আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। কঠিন চীবর দান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার,অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ প্রমুখ।