কেশবপুর প্রতিনিধি।। কেশবপুরে চারুপীঠ একাডেমি পরিদর্শন করলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এস,এম রাশেদুল ইসলাম,সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পরিচালক (বিজনেস সাসটেনে বিলিটি) মোঃ শহীদুল ইসলাম ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক সাহানোয়ার সাইদ শাহীন।
রোববার (৫ই মে) সন্ধ্যায় পৌর শহরের চারুপীঠ একাডেমি পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় চারুপীঠ একাডেমির পক্ষ থেকে অতিথিবৃন্দদের লেখক তাপস মজুমদারের লেখা ‘ধীরাজ ভট্টাচার্য’ বইটি উপহার দেওয়া হয়।
চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান,চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদার, সহ-সভাপতি প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ,সাংবাদিক নূরুল ইসলাম খান,চারুপীঠ একাডেমির প্রশিক্ষক শ্রাবণী সাহা,স্বর্ণা অধিকারীসহ প্রমুখ।
এবিডি.কম/রাজু