খালিদ হাসান রিংকু : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় কুষ্টিয়ায় এই প্রথম জেলা প্রশাসক প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক প্রদান করেন খুলনা বিভাগীয় কমিশনার মো:লোকমান হোসেন মিয়া। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেনের সভাপতিত্বে উক্ত পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
পুলিশ সুপার এসএম তানভির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ জাহান।
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা ও উপজেলার শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মাঝে মোট ৩২টি পুরুষ্কার প্রদান করা হয়। এসময় কুষ্টিয়া জেলার ৮০৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।