আমাদেরবাংলাদেশ ডেস্ক : দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ক্যাসিনো ও মাদক বিরোধী অভিযান চলবেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার দুপুরে রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলন্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রী এসময় আরও বলেন, দুর্নীতি বিরোধী অভিযান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়।
সুশাসন প্রতিষ্ঠা করতে যারা দেশে টেন্ডার বাজি সন্ত্রাস ও ক্যাসিনো ব্যবসা করছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, দেশে কোন সন্ত্রাস দুর্নীতিবাজ থাকবে না, সবাইকে আইনের মুখোমুখি হতে হবে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দেশে অবৈধ ভাবে টাকা পয়সার মালিক হয়েছে তাদেরকেউ আইনের আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিনত হয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রী হুশিয়ারী উচ্চারণ করে বলেন, দেশ থেকে সন্ত্রাসীদের মুল উৎপাঠন করা হবে, তারা যত শক্তিশালীই কোক কোন অপরাধীর সাথে অপোষ নয়। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করে তিনি বলেন্, মাদক ব্যবসার মূলোৎপাটন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সবাই ধরনের ভূমিকায় কাজ করবে।
মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপ- ব্যবস্থাপনা পরিচালক ফারুকুল ইসলাম, মহা ব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মঞ্জুসহ আরো অনেকে।