নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও চারবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আছর আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে স্থানীয় বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মোশারফ মোল্লার সভাপতিত্বে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় ঢাকা ১৯ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া। এসময় তিনি বলেন,রাব্বুল আলামিন মৃতকে জীবিত আর জীবিতকে মৃত করেন। আপনারা হাত তুলে কায়মনোবাক্যে মহান রবের কাছে উনার জন্য দোয়া করবেন। উনি যাতে খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তিনি আরও বলেন আমার বাড়ি ভাদাইলে আমি এই গ্রামের সন্তান আজ থেকে আওয়ামী লীগের কোন নেতার কর্মীর প্রতি আমার অভিযোগ নাই তাদের সঙ্গে সবাই মিলেমিশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মন্ডল আশুলিয়া থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ পিয়ার আলী। আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আবুল কাশেম,মোঃ ইদ্রিস আলী,ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী ভুঁইয়াসহ প্রমুখ।
এবিডি.কম/রাজু