লিয়াকত হোসেন রাজশাহী:জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সড়ক নিরাপত্তামূলক র্যালি করেছে বিআরটিএ রাজশাহী সার্কেল। জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়, এই স্লোগানকে সামনে রেখে দিবসটি পালন করা উপলক্ষে আজ সকালে লক্ষীপুরের সড়ক ভবন অফিসের সামনে থেকে বেলুন উড়িয়ে দিবসের শুভসূচনা করেন জেলা প্রশাসক মো: হামিদুল হক। এরপর র্যালিটি লক্ষীপুর মোড় থেকে শুরু করে নানকিং চত্তরে গিয়ে শেষ হয়। এসময় সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।