শংকর দাস পবন, ঝালকাঠি: সকল সাংবাদিকের আস্থা – জাতীয় সাংবাদিক সংস্থা,এই প্রতি পাদ্যকে ধারন করে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক সমাবেশ ও মিলনমেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ৬৪ জেলা থেকে আগত সংগঠনের হাজারের উপর সাংবাদিকরা এ সমাবেশে যোগদান করায় সমাবেশ স্থল যেন এক মিলন মেলায় পরিনত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীততের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সমাবেশে আগত প্রবীণ ও জ্ঞানী – গুণীদের সংস্থার তোরণ পড়িয়ে সম্মান জানানো হয়।পরে ২৪শে- জুলাই বিপ্লবে জাতীয় সংস্থার শহিদ সাংবাদিকের পরিবারকে সম্মান জানানো হয়।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর গণি সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও ৬৪ জেলা থেকে আগত সংগঠনের সভাপতি / সম্পাদকগণ।
তারা তাদের বক্তৃতায় বলেন,এক মাত্র সকল সাংবাদিকদের আস্থা- জাতীয় সাংবাদিক সংস্থা।সাংবাদিকদের অধিকার আদায়, মানোন্নয়ন, প্রশিক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে আসছে এ সংস্থা।১৯৮২ সালের ১২ফেব্রয়ারি মুহাম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রকাশিত এই জাতীয় সাংবাদিক সংস্থা সব সময় নিপিড়ীত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন।আগামীতে ও তাদের পাশে থাকবে বলে মহাসচিব জানান। সন্ধ্যায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাগ্য পরীক্ষা ও পুরস্কারের মধ্য দিয়ে দিন ব্যপী মিলন মেলা শেষ হয়।