তারেক রহমানের আগমনের খবর ছড়িয়ে পড়লে সিলেট মহানগর ও জেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। এসময় ‘আল্লাহ সম্মান দেওয়ার মালিক’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। দলের শীর্ষ নেতার পাশে ঢাকা জেলা বিএনপির পরিচিত মুখ ডা. দুলালকে দেখে ঢাকার সাভার-আশুলিয়া অঞ্চলের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই সফর মূলত সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং স্থানীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার অংশ। সফরসঙ্গী হিসেবে ডা. আসাদুল্লাহ আহমেদ দুলালের উপস্থিতি তৃণমূলের রাজনীতিতে পেশাজীবী নেতাদের সমন্বয় ও গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। অভ্যর্থনা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা জানান, প্রিয় নেতার এই আগমন আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে নতুন শক্তির যোগান দেবে। জনাব তারেক রহমানের সাথে ডা. দুলালের মতো মাঠপর্যায়ের বলিষ্ঠ নেতৃত্বের উপস্থিতি সফরটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু